UPSC প্রিলিমসের জন্য গুরুত্বপূর্ণ: কৃষি | সরকারি প্রকল্প
কিষান ক্রেডিট কার্ড (KCC) সম্পর্কে
- Kisan Credit Card (KCC) হলো ১৯৯৮ সালে চালু হওয়া একটি সরকারি স্কিম, যার উদ্দেশ্য কৃষকদের সহজে, কম সুদে এবং সময়মতো Institutional Credit প্রদান করা।
- এটি Commercial Banks, Regional Rural Banks (RRBs) এবং Cooperative Banks-এর মাধ্যমে বাস্তবায়িত হয়।
প্রধান বৈশিষ্ট্য (Key Features)
- ৫ বছর পর্যন্ত Revolving Credit Facility।
- RuPay-enabled KCC-এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুবিধা।
- Crop Cultivation, Post-Harvest Expenses এবং Allied Activities-এর জন্য ঋণ।
- PM-KISAN Data ও Kisan Rin Portal-এর মাধ্যমে সহজ আবেদন ব্যবস্থা।
উদ্দেশ্য
- কৃষকদের সময়মতো কৃষিঋণ প্রদান।
- মহাজন বা অনানুষ্ঠানিক ঋণের ওপর নির্ভরতা কমানো।
- Financial Inclusion ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
- Animal Husbandry ও Fisheries-এর মতো Allied Activities-কে সহায়তা করা।
যোগ্য উপভোক্তা
- Owner-Cultivator Farmers
- Tenant Farmers, Oral Lessees ও Sharecroppers
- Joint Borrowers
- Self-Help Groups (SHGs)
- Joint Liability Groups (JLGs)
| Modified Interest Subvention Scheme (MISS) কৃষকদের কম সুদে ঋণ দেওয়ার জন্য ২০০৬-০৭ সালে চালু হয়। ₹৩ লক্ষ পর্যন্ত Short-Term Crop Loan-এর সুদের হার ৭%। সময়মতো ঋণ শোধ করলে ৩% Interest Subvention পাওয়া যায়, ফলে কার্যকর সুদের হার ৪%-এ নেমে আসে। |
উপসংহার
KCC হলো কৃষকদের জন্য সরকারের প্রধান Institutional Credit Scheme, যা সহজ ও সাশ্রয়ী কৃষিঋণ দিয়ে কৃষি উৎপাদন ও আর্থিক নিরাপত্তা বাড়াতে সাহায্য করে।